এফবিসিসিআই’র জিবি মেম্বার হলেন শাহীন মালুম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৪ জুন ২০২৩

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রাথমিক জেনারেল বডির (জিবি) মেম্বার হয়েছেন মালুম গ্রুপের চেয়ারম্যান শাহীন মালুম।

গত শনিবার ২০২৩-২৫ মেয়াদে এফবিসিসিআই‘র পরিচালনা পরিষদ নির্বাচনের জন্য প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকায় জিবি মেম্বার (সাধারণ পরিষদের সদস্য) হিসেবে মনোনীত হন তিনি।

বিশিষ্ট ব্যবসায়ী শাহীন মালুম পূর্বাচল মালুম সিটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বর্তমানে তিনি পূর্বাচল মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান, পূর্বাচল ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড ও মালুম ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড ও বিএবি ব্রিক ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক, ভূলতা জেনারেল হসপিটালের সহকারী পরিচালকসহ লায়ন ক্লাব বুড়িগঙ্গা সিটির মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।

শাহীন মালুম এফবিসিসিআই পরিচালক নির্বাচনে প্রার্থী হতে চান। এ ব্যাপারে তিনি সাধারণ পরিষদের সব সদস্যের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।

জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।