শ্যুটিং স্পোটর্স ফেডারেশনকে আইএফআইসি ব্যাংকের অনুদান


প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৯ মার্চ ২০১৬

বাংলাদেশ শ্যুটিং স্পোটর্স ফেডারেশনকে (বিএসএসএফ) এক কোটি টাকা অনুদান দিয়েছে বেসরকারি খাতের  ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক । দেশে শ্যুটিং ক্রীড়ার মান উন্নয়নের জন্য এই অনুদান প্রদান করে ব্যাংকটি।

মঙ্গলবার মতিঝিলে আইএফআইসি ব্যাংক-এর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার বিএসএসএফ-এর জেনারেল সেক্রেটারি ইন্তেখাবুল হামিদ-এর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তরকালে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড হেড অফ আইসিসি এস.এম. আব্দুল হামিদ, উপব্যবস্থাপনা পরিচালক এন্ড চিফ অপারেশনস্ অফিসার রায়হান-উল-আমীন, উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড হেড অফ ব্র্যাঞ্চ ব্যাংকিং ফরিদউদ্দিন আল মাহমুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড হেড অফ বিজনেস শাহ্ মো. মঈনউদ্দিন এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুদানের অর্থ শ্যুটারদের দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ, সরঞ্জমাদি কেনা প্রভৃতি কাজে ব্যয় করা হবে যাতে রিও ২০১৬ ও টোকিও ২০২০ অলিম্পিকের মতো প্রতিযোগিতায় তারা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারেন।

এসএ/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।