স্নাতকোত্তর ভর্তির প্রাথমিক আবেদন ৩০ জুন


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১৪ জুন ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এলএলবি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স/ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহে কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন নিশ্চয়নের শেষ সময় ৩০ জুন রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) এবং (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছেন।
                    
আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।