এসএসসি: চট্টগ্রাম বোর্ডে গণিত পরীক্ষায় অনুপস্থিত ১৪৮৩ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৩ মে ২০২৬
ফাইল ছবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার গণিত (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এদিন মোট ১ হাজার ৪৮৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১ দশমিক ০২ শতাংশ।

রোববার (৩ মে) প্রকাশিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের অধীনে পাঁচ জেলার ২১৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৯ হাজার ৮৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৭ হাজার ৬০১ জন।

জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে ১২৬টি কেন্দ্রে ৮৬ হাজার ৯৪৪ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮৫ হাজার ৯৪৩ জন, অনুপস্থিত ছিলেন ১ হাজার ১ জন।

কক্সবাজারে ৩২টি কেন্দ্রে ১৬ হাজার ৫৪১ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৬ হাজার ৩২৮ জন, অনুপস্থিত ২১৩ জন।

রাঙ্গামাটিতে ২১টি কেন্দ্রে ৬ হাজার ১৪৫ জনের মধ্যে অংশ নেয় ৬ হাজার ৫১ জন, অনুপস্থিত ৯৪ জন।

এছাড়া খাগড়াছড়িতে ২৪টি কেন্দ্রে ৭ হাজার ৩৪ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৬ হাজার ৯৩৬ জন, অনুপস্থিত ৯৮ জন।

বান্দরবানে ১৫টি কেন্দ্রে ২ হাজার ৪২০ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২ হাজার ৩৪৩ জন, অনুপস্থিত ৭৭ জন।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, সব কেন্দ্রেই সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো পরীক্ষার্থী বা পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।

এমআরএএইচ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।