বেসরকারি স্কুল-কলেজ
কর্মজীবনে শিক্ষকদের তিনবার বদলির সুযোগ, নীতিমালা জারি
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সংশোধিত বদলির নীতিমালার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, চাকরিতে যোগদানের পর দুই বছর পূর্ণ হলে একজন শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, পুরো কর্মজীবনে একজন শিক্ষক সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন।
বুধবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ নীতিমালা জারি করা হয়। জারির তারিখ থেকে নীতিমালাটি কার্যকর হবে।
নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদে চাহিদা নির্ধারিত সময়ে প্রকাশ করবে। এরপর প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাউশি শিক্ষকদের কাছ থেকে আবেদন নেবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে দুই জনের বেশি শিক্ষক বদলি হতে পারবেন না।
চাকরিতে যোগদানের পর দুই বছর পূর্ণ হলে একজন শিক্ষক বদলির আবেদন করতে পারবেন। দুই বছর পরপর তিনি বদলির এ আবেদন করতে পারবেন। এছাড়া পুরো কর্মজীবনে একজন শিক্ষক মোট তিনবার বদলির সুযোগ পাবেন। তবে আবেদন করা মানেই বদলির নিশ্চয়তা বা অধিকার বলে বিবেচিত হবে না।
শিক্ষকদের সংশোধিত বদলির নীতিমালা দেখতে এখানে ক্লিক করুন।
এএএইচ/এমএএইচ