সরকারি ৯ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১১ এএম, ১৯ মে ২০২৬
ফাইল ছবি

দেশের সরকারি ৯ কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে ছয়টি কলেজে অধ্যক্ষ ও দুটিতে উপাধ্যক্ষ এবং একটিতে অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (১৯ মে) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী- সিলেটের মুরারীচাঁদ (এমসি) সরকারি কলেজে রসায়নের অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদকে অধ্যক্ষ করা হয়েছে। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি ছিলেন।

রাজধানীর পল্লবী সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন দর্শনের অধ্যাপক তাসলীমা আক্তার। বরিশালের টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হয়েছেন দর্শনের অধ্যাপক ড. ফোরকান মিয়া।

মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন ইংরেজির অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ মোল্যা। হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হয়েছেন বাংলার অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী।

টাঙ্গাইলের সাদত কলেজের অধ্যক্ষ হয়েছেন দর্শনের অধ্যাপক পারভীন আক্তার। রংপুর সরকারি সিটি কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. শাহজাহান নাসির। তিনি ব্যবস্থাপনার অধ্যাপক।

উপাধ্যক্ষ হলেন যারা

টাঙ্গাইলের সরকারি সাদত কলেজে উপাধ্যক্ষ হয়েছেন ব্যবস্থাপনার অধ্যাপক সৈয়দ মো. শরিফ ইস্পাহানী; টঙ্গী সরকারি কলেজে ইসলাম শিক্ষার অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসাইন।

নতুন পদায়নপ্রাপ্তদের বুধবারের (২০ মে) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় একই দিন অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত হবেন বলে গণ্য হবেন।

এএএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।