যুক্তরাজ্য শিক্ষামেলা শুরু ১২ ফ্রেব্রুয়ারি


প্রকাশিত: ০২:৫৭ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে শুরু হতে যাচ্ছে ১৭তম যুক্তরাজ্য শিক্ষামেলা।

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ঢাকার সোনারগাঁও হোটেলে, ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের দি পেনিনসুলা ও ১৮ ফেব্রুয়ারি সিলেটের রোউজ ভিউ হোটেলে এ শিক্ষামেলা অনুষ্ঠিত হবে। মেলা দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

ঢাকায় মেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ ছাড়া চট্টগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়র মঞ্জুরুল আলম, সিলেটে প্রধান অতিথি থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমিনুল ইসলাম ভূঁইয়া।

রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে বুধবার দুপুর ১২টায় এ ঘোষণা দেন বিট্রিশ কাউন্সিল বাংলাদেশের ডেভেলপমেন্ট পরিচালক লুইস কাউচার।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিট্রিশ কাউন্সিল বাংলাদেশের মার্কেটিং ও কমিউনিকেশনস প্রধান আর্শিয়া আজিজ, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান তৌহিদুর রহমান প্রমুখ।

লুইস কাউচার বলেন, ‘তরুণ সমাজের সম্ভাবনাকে উন্মুক্ত করার চাবিকাঠি হলো শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষাগত যোগ্যতা আর্ন্তজাতিকতাবোধ সম্পন্ন ব্যক্তি ও দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিজেকে খাপ খাইয়ে নিতে সহায়তা করে।’

এআরএস/আরআইপি

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।