ঢাবি অধ্যাপক ড. সাজ্জাদের মৃত্যুতে উপাচার্যের শোক


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০২ এপ্রিল ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বৃহষ্পতিবার এক শোক বাণীতে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন একজন নিবেদিত প্রাণ শিক্ষক ছিলেন। তিনি স্বনামধন্য ভূতত্ত্ব বিশেষজ্ঞ হিসেবে বিশ্ববিদ্যালয়ে এবং জাতীয় ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। উপাচার্য মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া....রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামী শনিবার সকাল ১০টায় তার মরদেহ বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগে আনা হবে। তার সন্তান বিদেশ থেকে আসার পর ওই দিনই নামাজে জানাজার পর দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

উলে­খ্য, অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন দীর্ঘদিন শিক্ষকতার পর ২০০৯ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসরগ্রহণ করেন। বর্তমানে তিনি বিভাগে অনারারী অধ্যাপক হিসাবে নিয়োজিত ছিলেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।