কওমি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু আজ


প্রকাশিত: ০৪:০৯ এএম, ২১ মে ২০১৫

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে (বেফাক)-এর ৩৮তম কেন্দ্রীয় পরীক্ষা  শুরু হচ্ছে আজ। চলবে ১ জুন পর্যন্ত। এবার দেশে মোট ৭৮৬টি কেন্দ্রে ৭৩ হাজার ৬১৮ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ছাত্র ৫১ হাজার ৬২৭ ও ছাত্রী ২১ হাজার ৯৯১ জন।

বেফাক মহাসচিব আল্লামা আবদুল জব্বার জাহানাবাদী বলেন, আমরা পরীক্ষা গ্রহণ করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছি। আশা করছি যথাসময়ে আমরা সুষ্ঠুভাবে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে পারব। এ বিষয়ে সবার সহযোগিতাও চেয়েছেন তিনি।

জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।