ঢাবিতে নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ৩০ মে ২০১৫

নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় সমাজকর্মী কৈলাস সত্যার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার উপাচার্যের অফিসে তিনি এ সাক্ষাৎ করেন।

এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. শফিক উজ্জামান, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. তৈয়েবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা শিক্ষার সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সমাজকে সন্ত্রাস, মৌলবাদ ও অসৎ কর্মকাণ্ড থেকে মুক্ত করতে তারা সার্বজনীন শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।

এরপর, নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত `টেকসই উন্নয়নের জন্য শিক্ষা` শীর্ষক এক পাবলিক লেকচার প্রদান করেন।

এমএইচ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।