বৃহস্পতিবার থেকে মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ebu.bd) থেকে জানা যাবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।
আমিনুল ইসলাম/এসএইচএস/আরআই