খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশরাফ উদ্দিন জাগো নিউজকে বলেন, ঢাকা-ময়মনসিংহ রুটের এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি প্রাইভেটকারকে চাপা দিলে ভেতরে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যায়। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
তিনি বলেন, এনা পরিবহনের ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। র্যাবকারিং করে বাসটিকে থানায় নিয়ে যাওয়া হবে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হবে বলেও জানান তিনি।
এদিকে, এ দুর্ঘটনার পর এয়ারপোর্ট-বনানী রাস্তায় যানচলাচল স্থবির থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
এআর/এসকেডি/পিআর