পাতোর অভিষেকের ম্যাচে চেলসির বিশাল জয়


প্রকাশিত: ০৩:২২ পিএম, ০২ এপ্রিল ২০১৬

সাও পাওলো থেকে এসে টানা তিন মাস বসে রইলেন। অবশেষে চেলসির জার্সি গায়ে অভিষেক হলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেকজান্ডার পাতোর। অভিষেক ম্যাচেই গোল করে দলকেও বড় জয় উপহার দিলেন তিনি। এস্টন ভিলার মাঠে ৪-০ গোলের বড় জয় নিয়ে স্টামফোর্ডব্রিজে ফিরেছে গাস হিডিঙ্কের শিষ্যরা।
 
২২ মিনিটে লোইক রেমির বদলি হিসেবে মাঠে নামেন পাতো। তার মাঠে নামার আগে ব্লুজদের হয়ে গোলের সূচনা করেন চেলসির ২১ বছর বয়সী ইংলিশ ফুটবলার রুবেন লফাস চেক। ২৬ মিনিটেই গোল করে চেলসিকে এগিয়ে দেন তিনি। বিরতির ঠিক কয়েক সেকেন্ড আগে পেনাল্টি পায় চেলসি। পেনাল্টি থেকেই নিজের গোলের খাতা খোলেন পাতো।

বিরতির পর যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে গত আসরের চ্যাম্পিয়নরা। ৪৬ এবং ৫৯ মিনিটে জোড়া গোল করে চেলসির বড় জয়ে ভূমিকা রাখেন সাবেক বার্সা ফরোয়ার্ড পেড্রো রদ্রিগেজ। দুটো গোলেই অস্কার এবং পাতোর সাথে ওয়ান টু ওয়ান পাসে খেলে গোল করেন পেড্রো। এই জয়ে ৩১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে উঠে আসলো চেলসি। সমান সংখ্যাক ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল লেস্টার সিটি।
 
আরআর/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।