বইমেলায় শিশুদের জন্য থাকছে ৩ প্রতিযোগিতা
অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি এবং সংগীত প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলা একাডেমি। এবার বইমেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। প্রতিযোগিতা তিনটি শাখায় (ক, খ ও গ) অনুষ্ঠিত হবে।
প্রতিযোগীর বয়স
ক শাখা: সর্বোচ্চ ৮ বছর।
খ শাখা: সর্বোচ্চ ১২ বছর।
গ শাখা: সর্বোচ্চ ১৫ বছর।
নিয়মাবলি
তিনটি শাখার প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিশু-কিশোর বা তাদের অভিভাবকদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে (উদ্বোধনের কারণে ২৫ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে বিকেল ৪টা) বাংলা একাডেমির ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের নিচতলার অভ্যর্থনা কক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ করে নাম তালিকাভুক্ত করতে হবে এবং জন্ম সনদ জমা দিতে হবে।
যোগাযোগ
চিত্রাঙ্কন প্রতিযোগিতা: ০১৯১২৯৫৭১৩৪
আবৃত্তি প্রতিযোগিতা: ০১৫৫২৩৮৩৩১৪
সংগীত প্রতিযোগিতা: ০১৮১৯১৩৬৯৯৬
প্রাথমিক বাছাই
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টায়, আবৃত্তি প্রতিযোগিতা (প্রাথমিক বাছাই) ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় এবং সংগীত প্রতিযোগিতা (প্রাথমিক বাছাই) ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. মো. সেলিম রেজা জানান, প্রতিটি শাখার প্রথম তিনজন বিজয়ীকে পুরস্কার এবং অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে স্মারক উপহার দেওয়া হবে।
এসইউ