বইমেলায় গোলাম মাওলা রনির ‘একটি রাম ছাগলের আত্মকথা’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২

প্রকাশিত হয়েছে আলোচিত রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনির বই ‘একটি রাম ছাগলের আত্মকথা’। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বইমেলায় আসে বইটি।

বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে বইটিতে।

বইটি সম্পর্কে গোলাম মাওলা রনি জাগো নিউজকে বলেন, বিভিন্ন পত্রিকায় আমার যেসব কলাম প্রকাশিত হয়, সেই কলামগুলোই কম্পাইল করে বইটা বের করেছি। কোনো পরিবর্তন না করে হুবহু তুলে ধরা হয়েছে। এর মধ্যে সমসাময়িক রাজনীতি নিয়ে লেখাগুলোর মধ্যে থেকেই একটি লেখা নিয়ে বইয়ের নামকরণ হয়েছে।

গোলাম মাওলা রনি ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। একই বিষয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেছেন। কর্মজীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে। ৯ম জাতীয় সংসদে পটুয়াখালী জেলার দশমিনা-গলাচিপা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি এমপি হন। পরে বিএনপিতে যোগ দেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনায় আসেন তিনি।

এমআইএস/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।