শেষবার এফডিসিতে নায়ক জাভেদ, শ্রদ্ধা নায়ক-খলনায়কদের (ছবি)

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২১ জানুয়ারি ২০২৬
নায়ক জাভেদকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন নায়ক আলমগীর। ছবি তুলেছেন মইনুল ইসলাম

বিকেলে উত্তরা থেকে এফডিসির উদ্দেশে রওনা হয় শীতল গাড়ি। নায়ক জাভেদকে নিয়ে এফডিসিতে প্রবেশ করে সেটি। সেখানে অপেক্ষা করছিলেন নায়ক জাভেদের সহকর্মী অন্য নায়ক ও খলনায়কেরা। সমসাময়িক তেমন কেউ নেই বললেই চলে। যারা আছেন, তারা জাভেদের স্নেহভাজন।

শেষবার এফডিসিতে নায়ক জাভেদ, শ্রদ্ধা নায়ক-খলনায়কদের

আজ (২১ জানুয়ারি) বুধবার বিকেলে শেষবারের মতো এফডিসিতে আনা হয়েছে ঢালিউড অভিনেতা জাভেদকে। ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান শিল্পী সমিতির নেতা ও সদস্যরা। সেখানেই জাভেদের একটি জানাজা অনুষ্ঠিত হয়।

শেষবার এফডিসিতে নায়ক জাভেদ, শ্রদ্ধা নায়ক-খলনায়কদের

গত শতকের ষাটের দশকে নৃত্য পরিচালক হিসেবে ঢাকার চলচ্চিত্রে কাজ শুরু করেন ইলিয়াস জাভেদ। প্রথম নৃত্য পরিচালনা করেন কায়সার পাশার পরিচালনায় উর্দু সিনেমা ‘মালান’-এ। 

শেষবার এফডিসিতে নায়ক জাভেদ, শ্রদ্ধা নায়ক-খলনায়কদের

জাভেদকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন অভিনেতা উজ্জ্বল, আলমগীর, রুবেল, ওমর সানি, মিশা সওদাগর প্রমুখ।

শেষবার এফডিসিতে নায়ক জাভেদ, শ্রদ্ধা নায়ক-খলনায়কদের

১৯৬০ সালে উর্দু ভাষার সিনেমা ‘নয়া জিন্দেগি’ দিয়ে অভিনয়জীবন শুরু হয় জাভেদের। তার অভিনীত আলোচিত ছবির তালিকায় রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’।

এমআই/আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।