একশ ভোট দিতেও রাজি ভক্তরা, নেত্রী হিমির পোস্টে হাসির বন্যা
নির্বাচনের আগের রাতেই সামাজিক মাধ্যমে চমক দিলেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। বুধবার রাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি হাসির ঝড় তুলেছেন। নেত্রীর সাজে হাজির হয়ে এক পোস্টে তিনি লিখেছেন, ‘যোগ্য নেত্রী হারালে, কাঁদতে হবে আড়ালে!’
সঙ্গে যোগ করা ছবিতে শাড়ি পরা অবস্থায় হাত উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হিমিকে। দেখলে মনে হবে যেন নির্বাচনী মঞ্চে ভাষণ দিচ্ছেন কোনো নেত্রী।
পোস্টটি প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই এতে রিয়েক্ট পড়ে প্রায় ২৩ হাজার, মন্তব্য করেন ২ হাজারেরও বেশি নেটিজেন। অনেকেই মজা করে বিভিন্ন প্রতীকের পক্ষে প্রচারণা চালান। কেউ ধানের শীষ, কেউ দাড়িপাল্লা ইমোজি দিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন।
আরও পড়ুন
উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারেননি প্রভা, কোথায় দিলেন ভোট
গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ভোট দিতে যাবেন হিরো আলম
তবে সবচেয়ে বেশি নজর কাড়ে ভক্তদের উচ্ছ্বাস। একজন মন্তব্য করেন, ‘আপনার মতো নেত্রী হলে শুধু একটা নয়, একশ ভোট দিতেও রাজি আছি।’
আবার অনেকে সরাসরি হিমিকে রাজনীতিতে আসারও আহ্বান জানান।
যদিও পুরো বিষয়টি ছিল হাস্যরসাত্মক, তবুও নির্বাচনী আবহে হিমির এমন পোস্ট নতুন মাত্রা যোগ করেছে আলোচনায়। তার নেত্রীসুলভ ভঙ্গি ও ক্যাপশনের ছন্দ মিলিয়ে তৈরি হয়েছে এক ধরনের বিনোদনধর্মী রাজনৈতিক রসিকতা, যা দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।
নির্বাচনের আগে তারকাদের এমন মজার ও ব্যতিক্রমী উপস্থিতি সামাজিক মাধ্যমে বাড়তি উচ্ছ্বাস তৈরি করছে বলেই মনে করছেন নেটিজেনরা।
এলআইএ