বলিউডে চমক, কে হবেন সিনেমার আর ডি বর্মন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আর ডি বর্মন

বলিউডে বায়োপিকের ঢেউ তো চলছেই। তবে এবার সিনেমাপ্রেমীদের জন্য আসতে চলেছেন এক অন্যরকম আমেজ! কিংবদন্তি সংগীত পরিচালক রাহুল দেব বর্মণের জীবন নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা। রাহুল দেব বর্মণকে ভক্তরা ভালোবেসে ডাকেন আর ডি বর্মন। সংগীতাঙ্গনের মানুষদের কাছে তিনি সবার প্রিয় পঞ্চম দা। সেই মানুষটি জীবন্ত হয়ে ফিরবেন সিনমোর পর্দায়।

এই বায়োপিক নির্মাণের দায়িত্ব নিয়েছেন নীরাজ পান্ডে। তিনি এর আগে ‘এমস ধোনি’ বানিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। জানা গেছে, চিত্রনাট্য ইতিমধ্যে প্রস্তুত। এখন শুধু নায়ক নির্বাচন আর শুটিং শুরুর অপেক্ষা!

শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে স্কটল্যান্ড ও বুদাপেস্টের মনোরম লোকেশন। তাই ধারণা করা হচ্ছে, শুধু ভারতের সংগীতজয়ই নয়, বিদেশের মঞ্চেও আর ডি বর্মনের সফর উঠে আসবে পর্দায়।

সবচেয়ে বড় প্রশ্ন, পঞ্চমের চরিত্রে কে অভিনয় করবেন? শোনা যাচ্ছে, বলিউডের প্রথম সারির এক তারকার সঙ্গে কথাবার্তা চলছে। তার শিডিউল মিললেই শুরু হবে ক্যামেরা ঘোরা।


আর ডি বর্মন

১৯৩৯ সালের ২৭ জুন কলকাতায় জন্ম নেওয়া রাহুল দেববর্মন ছিলেন কিংবদন্তি শচীন দেব বর্মণের একমাত্র ছেলে। ১৯৬১ সালে ‘ছোটে সাহেব’ সিনেমার মাধ্যমে সংগীত পরিচালনায় যাত্রা শুরু তার। এরপর একের পর এক হিট সিনেমায় কাজ করে উপহার দিয়েছেন জনপ্রিয় সব গান।

প্রায় সাড়ে তিন শতাধিক সিনেমায় সংগীত পরিচালনা করেছেন আরডি বর্মণ। হিন্দির পাশাপাশি বাংলা গানেও রেখেছেন কালজয়ী ছাপ। নতুন সাউন্ড, আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার আর এক্সপেরিমেন্টাল মিউজিক, সব মিলিয়ে ভারতীয় সংগীতে এনেছিলেন বিপ্লব।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।