এবার ঝড় তুলতে আসছে শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৯ মার্চ ২০২৬
এবার ঝড় তুলতে আসছে শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’

ঈদকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‌‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি। ইতোমধ্যেই ট্রেলার, টিজার এবং ভিন্ন ভিন্ন লুক প্রকাশের মাধ্যমে দর্শকের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এটি। সিনেমাটিকে ঘিরে হল মালিকরাও দারুণ আগ্রহী। অগ্রিম টিকিট বুকিংয়ের খবরও পাওয়া যাচ্ছে।

জানা গেছে, এবার প্রকাশ হতে যাচ্ছে ছবিটির নতুন গান। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকেই প্রকাশ পাবে ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’। গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও সোমনুর মনির কোনাল।


ইমরান ও কোনাল

শুধু কণ্ঠই নয়, গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন ইমরান মাহমুদুল।

সংশ্লিষ্টরা জানান, রোমান্টিক আবহের এই গানটি সিনেমার গল্পের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যবহার করা হয়েছে। ফলে গানটি নিয়ে দর্শকের আগ্রহও বেশ বেশি।


‘পরী’ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন

 এর আগে ‘প্রিন্স’ সিনেমার ট্রেলার ও টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে শাকিব খানের নতুন লুক ও অ্যাকশন ঘরানার উপস্থাপনা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

নির্মাতাদের আশা, ঈদের আগে প্রকাশিত ‘পরী’ গানটি দর্শকদের মধ্যে আরও আগ্রহ তৈরি করবে এবং সিনেমাটির প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে।

আবুল হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় এক গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। এতে শাকিব ছাড়াও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোর্তিময়ী, দিব্যেন্দু, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী। বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও ছবির শুটিং হয়েছে ভারতে।

প্রসঙ্গত, নিশ্চিত হওয়া গেছে, ‌‘প্রিন্স’ সিনেমায় আইটেম ড্যান্স ঘরানার একটি গানে প্লেব্যাক করেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। গানটিতে তার সঙ্গে গেয়েছেন প্রীতম হাসান।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।