পার্থর নতুন গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৯ মার্চ ২০২৬

কখনো ব্যান্ড, কখনো মৌলিক গান, কখনো আবার সংগীতায়োজন সব মিলিয়ে গান নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন পার্থ বড়ুয়া। অনেক দিন পর নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। গানের শিরোনাম ‘সহজলভ্য নই’। গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ রাজীব।

গানটির কথা ও সুর করেছেন আহমেদ রাজীব। রোমান্টিক আবহ ও গভীর আবেগঘন কথায় সাজানো এই গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

‘সহজলভ্য নই’ গানে পার্থ বড়ুয়ার কণ্ঠে শোনা যাবে ভিন্ন এক আবেগের প্রকাশ, যেখানে ভালোবাসা, আত্মমর্যাদা ও অনুভূতির সূক্ষ্ম দিকগুলো উঠে এসেছে। জানান আহমেদ রাজীব।

তার ভাষায়, ‌‌‘গানটির কথায় যেমন রয়েছে সম্পর্কের জটিলতা, তেমনি রয়েছে নিজেকে সহজে বিলিয়ে না দেওয়ার এক দৃঢ় বার্তা। যা পার্থদার কণ্ঠে আরও সমৃদ্ধ হয়ে ধরা দিয়েছে বলে আমি মনে করি।’

ঈদ উৎসবের অংশ হিসেবে ২৭ মার্চ গানটি অন্তর্জালে প্রকাশ করেছে জি সিরিজ।

এমআই/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।