রাঙা পায়ের ভিডিও প্রকাশ করে যা লিখলেন পরীমনি
দুই সন্তান পূণ্য ও প্রিয়মকে নিয়েই যেন তার পৃথিবী। মাঝে মাঝেই তাদের নিয়ে আনন্দ-আবেগঘন মুহূর্তে দেখা যায় তাদের। মেয়ের জন্মদিন উপলক্ষে পরিবার নিয়ে সমুদ্রভ্রমণে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি।
মেহেদিতে রাঙানো পায়ের একটি ভিডিও প্রকাশ করে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি ভাগ করেছেন তিনি। মাত্র ১ ঘণ্টাতেই ভিডিওর পোস্টে ১০ হাজারেরও বেশি রিয়েক্ট পড়েছে।
স্ট্যাটাসে পরীমনি জানান, গতকাল ছিল তার মেয়ের জন্মদিন। এই উপলক্ষে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছেন তিনি। পরশু রাত থেকেই শুরু হয়েছে জন্মদিনের উদযাপন। তবে ব্যস্ততার কারণে এখনো ছবি বা ভিডিও শেয়ার করার সময় পাননি বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।
তিনি লেখেন, সকাল থেকেই ছেলে-মেয়েকে নিয়ে সমুদ্রে দারুণ সময় কাটছে। ঝাঁপাঝাঁপি, এরপর গোসল ও খাওয়াদাওয়া শেষে একটু বিশ্রামের ফাঁকেই ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানানোর সময় বের করেছেন।
ছেলে ও মেয়ের সঙ্গে পরীমনি
মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানানো সবার প্রতি ধন্যবাদ জানিয়ে পরীমনি বলেন, সবার দোয়া ও ভালোবাসায় সন্তানদের রাখার অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি বাড়ি ফেরার পর এই আনন্দঘন মুহূর্তগুলো সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথাও জানিয়েছেন এই নায়িকা।
ব্যক্তিগত জীবনের এমন খোলামেলা মুহূর্ত প্রায়ই ভক্তদের সঙ্গে শেয়ার করেন পরীমনি, যা সামাজিক মাধ্যমে তার অনুসারীদের কাছে বিশেষ আগ্রহের বিষয় হয়ে ওঠে।
এলআইএ