এবার কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিততে পারে যেসব সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৪ মে ২০২৬
এবার কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিততে পারে যেসব সিনেমা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে আগামী কয়েকদিনে। টানা ১২ দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলো।

এবারের উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা নির্মাতা পার্ক চ্যান উক। উৎসবের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার পাম দ’রের বিজয়ী নির্বাচন করবেন তিনি। পাশাপাশি সম্মানসূচক পাম দ’রে ভূষিত হবেন হলিউড পরিচালক পিটার জ্যাকসন এবং অভিনেত্রী বারবারা স্ট্রেইস্যান্ড।

উৎসবের শুরু থেকেই চলচ্চিত্র দুনিয়ার নজর থাকবে দক্ষিণ ফ্রান্সের কোট দাজুর অঞ্চলে। রেড কার্পেট, প্রিমিয়ার এবং তারকাদের উপস্থিতিতে জমে উঠবে পুরো আয়োজন। এবারের আসরে পুরস্কার জয়ের জন্য আলোচনায় এগিয়ে থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নিয়ে এই ফিচার।

‘হোপ’
দক্ষিণ কোরিয়ার নির্মাতা না হং জিনের নতুন বিজ্ঞান কল্পকাহিনি নির্ভর থ্রিলার। এতে অভিনয় করেছেন হোয়ে জং-মিন, জো ইন-সুং, জুং হো-ইয়ন, মাইকেল ফ্যাসবেন্ডার, অ্যালিসিয়া ভিকান্ডার ও টেইলর রাসেলসহ আন্তর্জাতিক তারকারা।


‘হোপ’ সিনেমাটি সবার নজড় কেড়েছে

 

‘ক্যাম্প মায়াসমায় টিনএজ সেক্স অ্যান্ড ডেথ’
পরিচালক জেন শোনব্রুনের নতুন চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন হান্না আইনবাইন্ডার ও গিলিয়ান অ্যান্ডারসন।

‘ফাদারল্যান্ড’
পাওয়েল পাভলিকভস্কির নতুন সিনেমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে লেখক টমাস মান ও তার মেয়ের যাত্রা নিয়ে গল্প।

আলোচনায় এগিয়ে ‘ফাদারল্যান্ড’

‘অল অব আ সাডেন’
জাপানি নির্মাতা রিউসুকে হামাগুচির ফরাসি ভাষার প্রথম চলচ্চিত্র। নার্সিং হোম ও এক অসুস্থ নাট্যকারকে ঘিরে আবর্তিত গল্প।

‘পেপার টাইগার’
নির্মাতা জেমস গ্রের নতুন চলচ্চিত্র। গল্পে দুই ভাই জড়িয়ে পড়ে রুশ মাফিয়ার জটিল জগতে। অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার, মাইলস টেলার ও স্কারলেট জোহানসন।

‘ফিয়র্ড’
রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুঙ্গিউর নতুন কাজ। গল্পে এক রোমানিয়ান-নরওয়েজিয়ান দম্পতির দূরবর্তী নরওয়েজিয়ান শহরে জীবনযাত্রার টানাপোড়েন দেখানো হয়েছে।


‘ফিয়র্ড’ ছবির গল্প দর্শককে মুগ্ধ করবে

‘শীপ ইন দ্য বক্স’
পরিচালক হিরোকাজু কোরে-এদার নতুন বিজ্ঞান কল্পকাহিনি। সন্তান হারানোর শোক ও মানবসদৃশ রোবটকে কেন্দ্র করে গল্প।

‘দ্য ম্যান আই লাভ’
রামি মালেক অভিনীত এই সিনেমা ১৯৮০ দশকের নিউইয়র্কে একজন অভিনেতার শেষ সময়ের প্রস্তুতি নিয়ে।

‘জন লেনন: দ্য লাস্ট ইন্টারভিউ’
স্টিভেন সোডারবার্গের তথ্যচিত্র, যেখানে জন লেননের শেষ সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে।


‘জন লেনন: দ্য লাস্ট ইন্টারভিউ’ ছবিটিও আছে আলোচনায়

‘দ্য আননোন’
লিয় স্যেদুর অভিনীত এই চলচ্চিত্রে এক ফটোগ্রাফারের অদ্ভুত অভিজ্ঞতার গল্প বলা হয়েছে।

‘মিনোটর’
রুশ নির্মাতা আন্দ্রেই জ্যভাগিন্তসেভের নতুন কাজ। এক ব্যবসায়ীর সংকটময় জীবনের গল্প।

‘বিটার ক্রিসমাস’
স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভারের নতুন চলচ্চিত্র। এটি সিনেমা নির্মাণ, শোক ও বার্ধক্যকে ঘিরে একটি আবেগঘন গল্প।


‘বিটার ক্রিসমাস’ ছবির দৃশ্য

সব মিলিয়ে এবারের কান চলচ্চিত্র উৎসব হতে যাচ্ছে বিশ্ব সিনেমার অন্যতম আলোচিত আসর।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।