ধর্ষণ ও শিশু মৃত্যু নিয়ে সরব হলে দেশ ও জাতির উপকার হতো : শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৪ মে ২০২৬
ধর্ষণ ও শিশু মৃত্যু নিয়ে সরব হলে দেশ ও জাতির উপকার হতো : শবনম ফারিয়া

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকম আলোচনা, প্রতিবাদ ও ক্ষোভ দেখা যাচ্ছে। একই ধরনের তীব্র প্রতিক্রিয়া সমাজের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতেও দেখানো উচিত বলে মন্তব্য করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

নিজের একটি সামাজিক যোগাযোগমাধ্যম স্ট্যাটাসে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের যে পরিমাণ আলোচনা ও প্রতিবাদ দেখা গেছে, সেই একই শক্তি যদি দেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা কিংবা শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও দেখা যেত, তাহলে তা দেশের জন্য আরও উপকারী হতো।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দেশে ৫০ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত এবং ৪০০-এর বেশি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে এ ধরনের ইস্যুগুলো নিয়ে সামাজিকভাবে আরও বেশি সচেতনতা ও প্রতিবাদ প্রয়োজন।

শবনম ফারিয়ার মতে, সমাজের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে জনসচেতনতা তৈরি না হয়ে শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা হওয়া উদ্বেগজনক।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‌‘গত ২৪ ঘন্টায় অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের যেরকম প্রতিবাদ, ক্ষোভ আর আলোচনা দেখলাম ,সেই একই তীব্রতা যদি ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা নিয়েও দেখাতো, কিংবা ৫০ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হওয়া, ৪০০ -এর বেশি শিশুর মৃত্যুর বিষয়টি নিয়েও দেখাতো, তাহলে দেশ ও জাতির সত্যিকার অর্থে কিছু উপকার হতো।’

তার এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।