নাতাশার সঙ্গে ডিভোর্সের পর এবার যে অভিনেত্রীকে বিয়ে করছেন হার্দিক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৭ মে ২০২৬
নাতাশার সঙ্গে ডিভোর্সের পর এবার যে অভিনেত্রীকে বিয়ে করছেন হার্দিক

সার্বিয়ান মডেল, নৃত্যশিল্পী এবং অভিনেত্রী নাতাশা স্ত্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদ হয়েছে দুই বছর। একাকীত্ব কাটিয়ে আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। এবার তার জীবনসঙ্গী হচ্ছেন ভারতের অভিনেত্রী মাহিকা শর্মা।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরেই হার্দিক ও মাহিকার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। আইপিএল ও বিভিন্ন ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে হার্দিককে উৎসাহ দিতে দেখা গেছে মাহিকাকে।

এমনকি নাতাশা ও হার্দিকের সন্তান অগস্ত্যর সঙ্গেও তার সম্পর্ক বেশ স্বাভাবিক ও ঘনিষ্ঠ বলে নেটিজেনদের নজরে এসেছে।

শোনা যাচ্ছে, চলতি বছরের ২২ মে পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন তারা। তবে এখনো এ বিষয়ে হার্দিক বা মাহিকার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময় নাতাশা স্ত্যানকোভিচের সঙ্গে ঘর বাঁধেন হার্দিক পান্ডে। ২০২৩ সালে তারা ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করেন উদয়পুরে।

এখন নতুন সম্পর্ক নিয়ে আলোচনায় আবারও শিরোনামে হার্দিক পান্ডিয়া।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।