অস্বস্তিতে জেনিফার লোপেজ
খোলামেলা দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি লোপেজের। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গ্ল্যামার,সুর আর বিতর্ক জুড়েই রয়েছে জেনিফার লোপেজ। একাধিকরার পর্দায় তিনি এসেছেন খোলামেলা পোশাকে। দোলা লাগিয়েছেন পুরুষ হৃদয়ে। সেই লোপেজ সম্প্রতি একটি ছবির অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে দারুণ অস্বস্তিবোধ করলেন।
চিত্রতারকা জেনিফার লোপেজ খোলামেলা সাহসী দৃশ্যে অভিনয়ে অভ্যস্ত। কিন্তু তাঁর নতুন ছবি ‘দ্য বয় নেক্সট ডোর’ শুটিং চলাকালীন এক দৃশ্যে অস্বস্তিবোধ করলেন তিনি। এই ছবিতে জেনিফারের বিপরীতে অভিনয় করেছেন রায়ান গুজম্যান।
দৃশ্যটিতে দেখা যাবে লোপেজ ধীরে ধীরে তাঁর পোশাক খুলছেন আর প্যাশনেট রায়ান তাঁর দিকে এগিয়ে যাচ্ছেন। তবে এই সব দৃশ্যে অভিনয় করার জন্য নায়িকারা সাধারণত বডি ডাবল ব্যবহার করে থাকেন। কিন্তু জেনিফার সেই পথে হাঁটেননি।
তিনি জানিয়েছেন, ‘দৃশ্যকে প্রাণবন্ত করে তুলতে অভিনেতাদের সবসময় একটি দায়িত্ব থেকে যায়। আর কৃত্রিমতায় ঘনিষ্ট দৃশ্যের প্রতিক্রিয়া চোখে মুখে ধরা পড়ে না।’ আর সেটা করতে গিয়েই দৃশ্যের ঘনিষ্টতা বেশ অস্বস্তিতে ফেলে দিল জেনিফারকে।
এই ছবিতে জেনিফারকে একজন হাই স্কুল টিচারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ছবিটির কাহিনি অনুসারে, তাঁর অভিনীত চরিত্রটি বয়সে ছোট একটি ছেলের সঙ্গে মজবেন ‘ওয়্যান নাইট স্ট্যান্ডে।’ অস্বস্তি নিয়েই কতটা প্রাণবন্ত হল সেই দৃশ্য, তা দেখতে আপাতত অপেক্ষা ছবি মুক্তির জন্য।