আজহারের বউ জ্যাকলিন!


প্রকাশিত: ০৩:০৯ এএম, ২৭ জানুয়ারি ২০১৫

আজহারের বউ হচ্ছেন জ্যাকলিন! না না, ঘাবড়ানোর কিছু নেই। সবকিছু ঠিক থাকলে বাস্তবে নয়, সিনেমার পর্দায় তাকে দেখা যাবে এই রূপে। ক্রিকেটার আজহার উদ্দিনের জীবনী নিয়ে নির্মিতব্য ছবির সংগীতা বিজলানির চরিত্রটি কারিনা কাপুর খান ফিরিয়ে দেওয়ার পর অনেকের নামই শোনা গিয়েছিল। তবে যার নামটি সবার ওপরে তিনি জ্যাকলিন ফার্নান্দেজ।

চিত্রনাট্য পড়া হয়ে গেছে। গল্প, চরিত্র দুটোই পছন্দ হয়েছে। ছবিটির প্রতি আগ্রহও দেখিয়েছেন জ্যাকলিন। এরই মধ্যে অডিশনও দিয়ে ফেলেছেন চরিত্রটির জন্য। ইমরান হাশমির সঙ্গে একটি যৌথ ফটোশুটও করেছেন সংগীতার সাজে। সবচেয়ে বড় কথা, ফটোশুট ও অডিশন পরিচালক অ্যান্থনি ডি`সুজারও পছন্দ হয়েছে `জ্যাকি`কে। এবার শেষ সিদ্ধান্ত নির্ভর করছে প্রযোজকদের ওপর। `বিশেষ ফিল্মস`-এর (ভাট ভাইদের প্রতিষ্ঠান) ছবিতে এর আগেও অভিনয় করেছেন এই শ্রীলঙ্কান সুন্দরী এবং তা ইমরানের বিপরীতেই।

কারিনা ছবিটি ছেড়ে দেওয়ার পর ইমরানই জ্যাকলিনের নাম সুপারিশ করেছেন পরিচালকের কাছে।

এইচএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।