নিরুদ্দেশ থেকে ফিরলেন নাঈম
হঠাৎই নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন মডেল অভিনেতা নাঈম। তবে স্বল্পসংখ্যক মানুষের সঙ্গে তার যোগাযোগ ছিল। নিরুদ্দেশ হওয়ার প্রায় ২০ দিন পর আবার ফিরলেন তিনি। এই নিরুদ্দেশ থাকাটা অবশ্য শুটিংয়ের কারণেই। `গন্তব্য নিরুদ্দেশ` নামের একটি নাটকের শুটিংয়ের জন্য এতদিন তাকে থাইল্যান্ডে অবস্থান করতে হয়েছিল।
৫২ পর্বের এ ধারাবাহিক নাটকের সম্পূর্ণ শুটিং থাইল্যান্ডেই হয়েছে। নাটকে তাকে ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে। তিনি ঢাকা থেকে স্ত্রীকে নিয়ে বিদেশ যান। সবাই জানে মানসিক যন্ত্রণা দূর করার জন্য এ বিদেশ সফর। কিন্তু নাঈমের আচরণে প্রকাশ পায় অন্যকিছু।
নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার ও পরিচালনা করেছেন রহমত উল্লাহ তুহিন। এ নাটক প্রসঙ্গে নাঈম বলেন, অন্যান্য কাজের সিডিউল ঠিক করে, তারপর থাইল্যান্ডে গিয়েছি।
এইচএন