খাগড়াছড়িতে ধারণ করা ইত্যাদি ৩০শে জানুয়ারি


প্রকাশিত: ০৪:০০ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

দীর্ঘদিন থেকেই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দৃষ্টিনন্দন স্থানগুলোতে গিয়ে ‘ইত্যাদি’র মূল অনুষ্ঠান ধারণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ১৯শে জানুয়ারি খাগড়াছড়ি শহরে চেঙ্গি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে পাহাড়ের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা চোখজুড়ানো আলোকিত মঞ্চের সামনে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় ইত্যাদির এবারের পর্ব।

বরাবরের মতো এবারের ‘ইত্যাদি’ও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি ৩০ জানুয়ারি রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।

এইচএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।