নৃত্যনাট্য উৎসব আজ থেকে


প্রকাশিত: ০৪:০৪ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

`আমার মুক্তি আলোয় আলোয়` নিয়ে আজ থেকে শুরু হচ্ছে প্রথম জাতীয় নৃত্যনাট্য উৎসব। পাঁচ দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা।

সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। অনুষ্ঠানের সভাপতি একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এতে আরও উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, এনডিসি ও নৃত্যগুরুমাতা রাহিজা খানম ঝুনু। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক স্বাগত বক্তব্য রাখবেন বলেও আয়োজক সূত্র জানায়।

এইচএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।