তিন দেশে নিপুণ
এক মাসেই তিন দেশ ভ্রমণ করলেন নিপুণ। কাতার, যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র। পুরো ডিসেম্বর মাসেই দৌড়ের ওপর ছিলেন এই অভিনেত্রী।
গত বছরের ২৪ ডিসেম্বর প্রথমে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের উদ্দেশে ঢাকা ছাড়েন নিপুণ। পরেরদিন দোহায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ২৬ ডিসেম্বর রওনা দেন যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে।
লন্ডনে অবস্থানরত একমাত্র মেয়ের সঙ্গে থার্টিফার্স্ট উদ্যাপন করে ৬ জানুয়ারি আমেরিকার উদ্দেশে পাড়ি জমান। সেখানে বিভিন্ন শহরে নিকটাত্মীয়দের সঙ্গে সময় কাটিয়ে ফের লন্ডনে আসেন ১২ জানুয়ারি।
লন্ডনে এক সপ্তাহ মেয়ের সঙ্গে অবস্থান করে অবশেষে ১৭ জানুয়ারি বাংলাদেশে ফেরেন এই অভিনেত্রী। দেশে ফিরে তিনি বলেন, একেবারে হাঁফিয়ে উঠেছি। পুরো একটা মাস দৌড়ের ওপর ছিলাম।
মেয়েকে সময় দেওয়ার পাশাপাশি আত্মীয়স্বজনদেরও মন রক্ষা করেছি। এখন বিশ্রাম নেওয়ার সময়। সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম থেকে নতুন করে আবার কাজে ফিরবো।
বিএ/আর