বলিউড প্রেমে ওবামা, গর্বিত শাহরুখ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইত্যেমধ্যে তার তিন দিনের সফরে ভারত সফর শেষ করেছেন। তার ঐতিহাসিক এ সফরে দুই দেশের সম্পর্ক নিয়েই মিডিয়ায় বেশি আলোচনা হয়েছে। তবে অনেকটা অজানায় ছিল তার বলিউড প্রীতির কথা। কিন্তু শেষ পর্যন্ত তা আর অজানা রইল না।
২৬ জানুয়ারি, সোমবার দিল্লির সিরি ফোর্টে ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই বক্তৃতায় সময় ওবামার মুখে শোনা গেল বলিউডের বাদশা শাহরুখের সেই বহু পরিচিত ডায়ালগ ‘সিনোরিটা, বড়ে বড়ে দেশমেঁ ছোটি ছোটি বাতে…’। এই সঙ্গে তিনি নাম উল্লেখ করেন মেরিকম, মিলখা সিং ও কৈলাশ সত্যার্থীর।
ওবামার এই মন্তব্যের পর শাহরুখ টুইট করেছেন, ‘আমি গর্বিত’। এছাড়া তিনি আরও লিখেছেন, খারাপ লাগছে উনি (ওবামা) ভাঙরা নাচতে পারলেন না। পরের বার নিশ্চই ছাইয়া ছাইয়া নাচ হবে।
এএইচ/আরআই