‘বিগ বস’ চ্যাম্পিয়ন গৌতম গুলাতি


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর চ্যাম্পিয়ন হলেন গৌতম গুলাতি।

৩১শে জানুয়ারি কালারস টিভি চ্যানেলে বিগ বস এর অষ্টম আসরের চূড়ান্ত পর্ব প্রচার হয়। কারিশমা তান্নাকে হটিয়ে বিজয় মুকুটটি ঘরে নিয়ে গেলেন গুলাতি। পুরস্কার হিসেবে দেওয়া হয় ট্রফির পাশাপাশি নগদ ৫০ লাখ রুপি।

চার মাস ধরে ‘বিগ বস’ এ টিকে থেকে সেরার স্বীকৃতি পেলেন গৌতম। নাচ, সিক্স-প্যাক অ্যাবস আর হাসি-তামাশার ছলে মানুষকে উক্ত্যক্ত করার অসাধারণ মেধার সমন্বয়ে তিনিই ছিলেন ফেভারিট। মূলত তার ব্যক্তিত্বের নানারূপ দর্শকদের এই রিয়েলিটি শোতে ধরে রেখেছিলো।

প্রথম রানারআপ হয়েছেন কারিশমা তান্না আর দ্বিতীয় রানারআপ প্রীতম সিং। অনুষ্ঠানে তারকাদের মধ্যে ছিলেন নির্মাতা ফারাহ খান এবং অভিনেত্রী মালাইকা আরোরা খান, সোনাক্ষী সিনহা ও রজত শর্মা।

আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।