অপু ও পরীমনি এবার একসঙ্গে (দেখুন ছবিতে)


প্রকাশিত: ০২:৩৭ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

প্রথমবারের মত একই ছবিতে কাজ করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং পরীমনি।



এস এ হক অলিকের পরিচালনায় শুরু হতে যাওয়া নতুন ছবি `আরও ভালোবাসবো তোমায়` ছবিতে এই দুই নায়িকাকে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়ক নায়ক শাকিব খানের বিপরীতে।



ছবিটিতে শাকিব-অপুকে চলচ্চিত্র তারকা হিসেবেই অভিনয় করতে দেখা যাবে। অার পরী থাকবেন শাকিবের ফ্যান। মূল কাহিনী আবর্তিত হয়েছে ভক্ত অার নায়ককে ঘিরেই।


জানা গেছে অলিক পরিচালিত নতুন এই সিনেমার শুটিং ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।


এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।