কাশ্মীরে ক্যাটরিনার তিন স্তরের নিরাপত্তা


প্রকাশিত: ০৬:১৫ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

কাশ্মীর মানেই অজানা আতঙ্ক। ক্যাটরিনা কাইফ তিন স্তরের নিরাপত্তার মধ্যে কাশ্মীরে শুটিং করছেন। বর্তমানে তিনি `ফিতুর` ছবির শুটিংয়ে কাশ্মীরে রয়েছেন। পদে পদে বিপদের হাতছানি। তাই ক্যাটের শুটিং স্পটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

`ফিতুর` পরিচালনা করেছেন অভিষেক কাপুর। তিনি জানান, বর্তমানে তারা কাশ্মীরের শ্রীনগরে রয়েছেন। এ স্থানটি খুবই বিপদজনক। তাই ক্যাটরিনাসহ অন্য শিল্পী-কলাকুশলীর নিরাপত্তার কথা ভেবে তিন ধাপে পুলিশি পাহারা বসানো হয়েছে।

এদিকে শুটিংয়ের প্রথম দিনই ঘটে গেছে একটি দুর্ঘটনা। সন্ধ্যা থেকেই সবাই খুব চুপচাপ ছিলেন। হঠাৎ শোনা গেল `আগুন! আগুন!` এর ফলে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখা যায় একটা তাঁবুতে আগুন জ্বলছে! পরে বেরিয়ে আসে এর আসল রহস্য। তাবুর পাশে নিরাপত্তাকর্মীদেরই কেউ একজন আগুন পোহাচ্ছিল।

কিন্তু হঠাৎ সেই আগুনের ফুলকি তাঁবুতে লাগায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে সবাই মিলে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। `ফিতুর` হলো চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেক্টেশনসের ভারতীয় সংস্করণ। এর আগে শেকসপিয়রের হ্যামলেটের ভারতীয় সংস্করণ `হায়দার`র শুটিংও হয়েছিল এই কাশ্মীরে।

এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।