ক্রিকেট এক্সট্রায় আবার মারিয়া
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আবারও গাজী টিভিতে `ক্রিকেট এক্সট্রা` অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করছেন মারিয়া নূর। প্রথম পর্ব শুরু হয় ১৪ ফেব্রুয়ারি। চলবে ২৯ মার্চ পর্যন্ত। বিশ্বকাপজুড়ে প্রচার হবে ৩৬টি পর্ব।
অনুষ্ঠানে ক্রিকেটার, ক্রীড়া ব্যক্তিত্ব, তারকা ও করপোরেট ব্যক্তিদের সঙ্গে সেদিনকার ম্যাচ নিয়ে আলোচনা করা হয়। ম্যাচের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ছাড়াও উপস্থিত তারকারা `এখানেই ডট কম`-এর ওয়েবসাইট থেকে তাদের পছন্দের পণ্য কিনতে পারবেন। প্রতিটি ম্যাচ শেষে অংশগ্রহণকারী ক্রিকেটাররা একটি ব্যাটে তাদের অটোগ্রাফ দেবেন, যা `এখানেই ডট কম`-এর ওয়েবসাইটে বিক্রির জন্য আপলোড করা হবে। মারিয়া বলেন, `গত বিশ্বকাপে এই অনুষ্ঠান নিয়ে বেশ সাড়া পেয়েছি। এবারও এর সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আশা করি, সবার ভালো লাগবে।`
এআরএস/এমএস