প্রিয়াঙ্কা এবার সমাজকর্মী (ভিডিও)


প্রকাশিত: ০৪:২০ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

অভিনেত্রী এবং গায়িকা উপাধিগুলো বলিউডের প্রিয়াঙ্কার জন্য পুরনো হয়ে গেছে। এবার বোধহয় নতুন করে তার নামের পাশে সমাজকর্মীর তকমাও যুক্ত হচ্ছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বোস্টনে বিশ্বনেতাদের একটি সম্মেলনে প্রিয়াঙ্কা উন্নত দেশ গঠনে নারীদের উচ্চশিক্ষা এবং নারী ক্ষমতায়নের উপর জোর দেয়ার জন্য আহ্বান জানান।

সম্মেলন শেষে প্রিয়াঙ্কা টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, "বিশ্বের বড় বড় নেতাদের সামনে আমার প্রিয় বিষয় `নারী ক্ষমতায়ন` সম্পর্কে কথা বলতে পেরে ভালো লাগছে।"

এ অভিনেত্রী এখন একটি টিভি শোয়ের জন্য যুক্তরাষ্ট্রে আছেন। সেখান থেকেই তিনি এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনসহ অারও অসেকে উপস্থিত ছিলেন।



এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।