সাইমন-অহনার চোখের দেখা


প্রকাশিত: ০৩:০৭ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

ছবিটির নাম `চোখের দেখা` শিরোনামের একটি ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন সাইমন ও অহনা। ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন পিএ কাজল। এরই মধ্যে মানিকগঞ্জে চলচ্চিত্রটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে।

এ প্রসঙ্গে চিত্রনায়ক সাইমন বলেন, `চলচ্চিত্রটির গল্পে দর্শক ব্যতিক্রম কিছু পাবেন। আমার অন্যান্য চলচ্চিত্রের চেয়ে এতে আরো বেশি সচেতন হয়ে অভিনয় করতে হচ্ছে। কারণ এতে আমাকে একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে।`

অহনা বলেন, `চোখের দেখার গল্পটি আমার কাছে চমৎকার লেগেছে। পাশাপাশি পুরো ইউনিটের আন্তরিকতাতেও আমি মুগ্ধ হয়েছি। এতে অভিনয়ের ক্ষেত্রে সাইমন ও পরিচালক পিএ কাজল ভাই আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন। আমার বিশ্বাস, দর্শকদের মনের মতো একটি চলচ্চিত্র উপহার দিতে পারব।`

`চোখের দেখা`র দ্বিতীয় লটের শুটিং শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে। সাইমন-অহনা ছাড়াও এ ছবির আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শামস সুমন ও শতাব্দী ওয়াদুদ।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।