ভারতে নাচলেন লোপেজ (ভিডিও)
আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় মার্কিন গায়িকা জেনিফার লোপেজ। অসংখ্য অনুষ্ঠানে তার মনোমুগ্ধকর মঞ্চ পরিবেশনা দেখে মুগ্ধ হয়েছেন অগণিত দর্শক।
এবার ভারতে একটি বিয়ের অনুষ্ঠানে নাচ-গানে মঞ্চ মাতালেন এ তারকা। এ ছাড়া মঞ্চে গুন্ডে ছবির ‘তুনে মারি এন্ট্রি’ গানের সঙ্গে নেচেছেন রণবীর সিং, অর্জুন কাপুর ও দ্য পুশি ক্যাট ডলসখ্যাত মার্কিন গায়িকা-অভিনেত্রী নিকোল শেরজিঙ্গার।
উদয়পুরের সিটি লেক প্যালেসে গতকাল লন্ডন-ভিত্তিক ধনাঢ্য ব্যবসায়ী সঞ্জয় হিন্দুজা ও ফ্যাশন ডিজাইনার অণু মাহতানির জাকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ২০ লাখ মার্কিন ডলার পারিশ্রমিকের বিনিময়ে মঞ্চ মাতিয়েছেন লোপেজ। এক খবরে এ তথ্য জানিয়েছে মিড-ডে ডটকম। হিন্দুজা গ্রুপ অব কোম্পানির কো-চেয়ারম্যান গোপিচান্দ হিন্দুজার ছেলে সঞ্জয়। আর ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির বোন অণু।
পিআর