নতুন লুকে প্রসেনজিৎ (ভিডিওসহ)


প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১০ মার্চ ২০১৫

হয়েছেন লালন সাঁই, একাই দশ ভিলেনকে কাবু করা হিরো, পর্তুগিজ অ্যান্টনি ফিরিঙ্গি এমনকি ক্রাচে হাঁটা দারুণ সাহসী কাকাবাবু। প্রায় প্রতি ছবিতেই নিজের লুক বদলে ফেলাটা প্রসেনজিতের কাছে যেন এক মজার চ্যালেঞ্জ।

গৌতম ঘোষের নতুন ছবিতেও তার ব্যতিক্রম হবে কেন? সম্প্রতি ‘শঙ্খচিল’-এ প্রসেনজিতের নতুন লুকের একটি ছবি প্রকাশ পেয়েছে। তাতে একেবারে নিপাট স্কুল মাস্টারের চেহারায় হাজির হয়েছেন টালিগঞ্জের সবচেয়ে প্রভাবশালী এই নায়ক, আদর করে যাকে সেখানে সবাই ‘বুম্বাদা’ বলে ডাকে।

প্রসেনজিতের এই নতুন লুক বাংলাদেশের জন্যও খবর এজন্য যে, ‘শঙ্খচিল’ এপার বাংলা আর ওপার বাংলার অংশীদারিত্বের ছবি।‘পদ্মানদীর মাঝি’ আর ‘মনের মানুষ’-এর পর গৌতম ঘোষের তৃতীয় যৌথ প্রযোজনার ছবি।

ছবিতে প্রসেনজিতের বিপরীতে থাকবেন কুসুম শিকদার।

প্রসেনজিতের এই নতুন লুক দেখতে ক্লিক করুন-



এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।