আরফিন রুমির মামলা খারিজ


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১১ মার্চ ২০১৫

কণ্ঠশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে করা মামলা খারিজ করেছে আদালত। আরফিন রুমির প্রথম স্ত্রী লামিয়া ইসলাম তার বিরুদ্ধে এ মামলাটি করেছিলেন।

গত মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করা ছিল। কিন্তু অনন্যা আদালতে হাজির না হওয়ায় ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত মামলাটি খারিজ করে দেন।

২০১০ সালের ২৯ সেপ্টেম্বর আরিয়ান নামে তাদের একটি ছেলে সন্তান হয়। এ সময় রুমি দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না দিলে রুমি দ্বিতীয় বিয়ে করার হুমকি দেন বলে মামলার অভিযোগে বলা হয়।

অভিযোগে আরও বলা হয়, ২০১৪ সালের ২৪ অক্টোবর প্রথম স্ত্রী অনন্যার অনুমতি ছাড়া কামরুন নাহার নামে এক তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করেন রুমি।

অভিযোগে বলা হয়, রুমির সঙ্গে অনন্যার বিয়ে বলবৎ থাকাবস্থায় আসামি সালিশি পরিষদের অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন।

২০১৪ সালের ১৪ এপ্রিল ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে রুমির বিরুদ্ধে তার প্রথম স্ত্রী অনন্যা মামলাটি করেন।

এমজেড/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।