বলিউডে আবারো ঋতুপর্ণা


প্রকাশিত: ১২:০৮ পিএম, ১১ মার্চ ২০১৫

টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আবারো ডাক পেয়েছেন বলিউডের ছবির জন্য। ত্রিকোন প্রেমের গল্প নিয়ে নির্মিত পরিচালক রাজন লায়লাপুরির নাম ঠিক না হওয়া ছবিতে তিনি এক মন্ত্রীর সাবেক স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন।

জানা গেছে, সুরকার বাপ্পী লাহিড়ীর হাত ধরেই বলিউডে এই কাজ করার প্রস্তাব পেয়েছেন ঋতুপর্ণা। স্ত্রিপ্ট পড়ে ঋতুপর্ণার পছন্দ হয়েছে চরিত্রটি। আর তাই হ্যাঁ বলে দিয়েছেন তিনি।

এ ছবি নিয়ে ঋতুপর্ণা জানিয়েছেন, ছবিতে ভালোবাসার গল্প বলার পাশাপাশি সামাজিক বার্তা দেবার চেষ্টা হয়েছে।

ছবিতে ঋতুর স্বামীর চরিত্রে রয়েছেন রাহুল দেব। ছবির কাজ শুরু হবে এপ্রিল থেকেই।  

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।