কনসার্ট ফর ফ্রিডমে গাইবেন বাপ্পা


প্রকাশিত: ১২:২৫ পিএম, ১১ মার্চ ২০১৫

মার্চ আমােদর স্বাধীনতার মাস। এই মাসের মহাত্মকে সবার মাঝে ছড়িয়ে দিতে দেশ টিভি আয়োজন করেছে ‘কনসার্ট ফর ফ্রিডম’। কনসার্টে অংশ নিবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার ও তার ব্যান্ড দলছুট।

দেশ টিভি সূত্রে জানা গেছে, আসছে ১২ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের জালালাবাদ সেনানিবাসে শুরু হবে এই কনসার্ট। এটি চলবে রাত ১১টা পর্যন্ত।
 
কনসার্টে বাপ্পা ছাড়াও সংগীত পরিবেশন করবে সোলস ব্যান্ড, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস এবং আঁখি আলমগীর।

অভিনেত্রী নওশীনের উপস্থাপনায় অনুষ্ঠানটি জালালাবাদ ক্যান্টনমেন্ট থেকে দেশ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।