সোফিয়া হায়াতের আপত্তিকর ভিডিও নিয়ে উত্তেজনা (ভিডিও)


প্রকাশিত: ০৮:০৬ এএম, ১৮ মার্চ ২০১৫

এবার বিগবস খ্যাত মডেল সোফিয়া হায়াতের ভিডিও নিয়ে হৈ চৈ শুরু হয়েছে বলিউডে। গতকাল ইউটিউবে প্রকাশ হওয়া এই ভিডিওতে এরইমধ্যে চোখ পড়েছে প্রায় ৩৬ হাজার দর্শকের।

সোফিয়া নিজেই প্রকাশ করেছেন এই ভিডিও অ্যালবামটি। যার নাম দিয়েছেন ‌‘ম্যায় লড়কি হুঁ’।

অ্যালবামে সোফিয়াকে উত্তেজক ভঙ্গিমায় দেখা গিয়েছে। অ্যালবাম সম্পর্কে সোফিয়া টুইটারে লিখেছেন, ‘সহজেই রুষ্ট হলে আমার ভিডিও দেখবেন না। কিছু লোকের তো ফিমেল কনটেন্টেই আপত্তি রয়েছে।’

আসলে নিজের অ্যালবাম সম্পর্কে আগ্রহ বাড়াতেই ওই টুইট সোফিয়া করেছেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বলিউড সংশ্লিষ্টরা এমন আপত্তিকর ভিডিও প্রকাশ করায় সমালোচনা করেছেন সোফিয়ার। তাদের দাবি, এই ধরণের ভিডিও সমাজে নেতিবাচক প্রভাব ফেলেবে।

কিন্তু কে শুনে কার কথা! আইস বাকেট চ্যালেঞ্জ থেকে শুরু করে হোলিতে ফটোশ্যুটের ছবি প্রকাশ- প্রচারের আলো টানতে সোফিয়ার জুড়ি মেলা ভার। সবসময়ই তিনি একটু বেশি খোলামেলা। তিনি বুঝেন, বলিউডে এত এত সুন্দরীদের ভিড়ে নিজেকে লাইমলাইটে আনতে খোলামেলা হওয়ার বিকল্প নেই।


এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।