দ্বৈত চরিত্রের চ্যালেঞ্জে কঙ্গনা!


প্রকাশিত: ১০:৩১ এএম, ২৪ মার্চ ২০১৫

ক্যারিয়ারে ‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’র মতো সিনেমা দিয়ে বলিউডে একজন মেধাবী অভিনেত্রীর আগমনের জানান দিয়েছিলেন। সর্বশেষ ‘কুইন’ ছবি দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন কঙ্গনা রানাউত।

সম্প্রতি ‘তানু ওয়েডস মানু রিটার্ন’ নামের একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। জানালেন, এ ছবিতে দ্বৈত চরিত্রে কাজ করাটাকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তবে এমন অভিজ্ঞতা প্রথমবার বলে কিছুটা নার্ভাসও কঙ্গনা।

২০১১ সালে প্রথম মুক্তি পাওয়া ‘তানু ওয়েডস মানু’ এর সিকুয়্যাল হিসেবেই আসছে ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ছবিটি।

দ্বৈত চরিত্রে অভিনয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এই অভিনেত্রী বলেন, ‘দুটি চরিত্র একেবারেই ভিন্ন। এমনিতে একটি চরিত্র ফুটিয়ে তোলাই বেশ কষ্ট সাধ্য সেখানে একেবারেই ভিন্ন দুটি চরিত্রে অভিনয় করাটা বেশ চ্যালেঞ্জিং।’

জানা যায় ছবিটিতে ‘কুসুম দত্ত সঙ্গন’ এবং ‘তানুজা তানু ত্রিবেদী’ ভিন্ন দুটি চরিত্রে অভিনয় করেন।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।