বিল্ডিং থেকে লাফ দিলেন মাহি! (ভিডিও)
দর্শক খুব সহজেই টিকেট কেটে হলে বসে একটি ছবি ৩ ঘণ্টায় দেখে ফেলেন। কিন্তু ছবিটি তৈরি করতে কতো রকমের কসরত-ই না করেন কলাকূশলীরা। ছবির প্রয়োজনে তারকাদের ঝুঁকির মুখেও যেতে হয়।
‘অগ্নি-২’ ছবির একটি দৃশ্যে তেমনি ঝুঁকি নিয়ে বিল্ডিং থেকে লাফিয়ে পড়ার শুটিংয়ে অংশ নিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।
আজ নিজের ফেসবুক ওয়ালে একটি ভিডিও শেয়ার দিয়েছেন চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী। এটি ছিলো অগ্নি’র সিক্যুয়েল ‘অগ্নি-২’ ছবির শুটিংয়ের ভিডিও। এখানে দেখা যায় একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ছেন মাহি। অবশ্য এই শুটিংয়ের বেলায় যথেষ্ট নিরাপাত্তার ব্যবস্থা ছিলো।
প্রসঙ্গত, ব্যাংককে পুরোদমে চলছে আলোচিত ছবি ‘অগ্নি ২’র শুটিং। এই ছবিতে নিজেকে আমূল বদলে নিয়ে পর্দায় হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের হার্টথ্রুব নায়িকা মাহিয়া মাহি। তাকে ভিন্ন লুকে দেখা যাবে। চুলের স্টাইল বদলেছেন। বদলেছে ফিগারের ধরণ। দেখতে অনেকটা চাইনিজ লাগলেও অ্যাকশান লেডিদের মতো আগুনমূর্তি ভাব এসেছে চেহারায়। বোঝাই যায়, নতুন ছবিতে পুরোনো অগ্নিকে ছাড়িয়ে যেতে ভালোই প্রস্তুতি নিয়েছেন তানিশা (অগ্নি ছবিতে মাহির চরিত্রের নাম।)
২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অগ্নি’র ব্যবসায়িক সাফল্যের পর এবার এর সিক্যুয়াল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী। ‘অগ্নি ২’-এর কেন্দ্রীয় চরিত্রে এবারও থাকছেন মাহিয়া মাহি। তবে প্রথম সিনেমার নায়ক আরিফিন শুভ’র পরিবর্তে এবার থাকছেন কলকাতার ওম।
ছবির প্রযোজনা সূত্রে জানা গেছে, প্রথম সিনেমার কাহিনি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে ‘অগ্নি-২’ এর গল্প। ‘অগ্নি’র শেষ দৃশ্যে ড্রাগন ও তানিশার ভালোবাসার ঘর বাঁধার স্বপ্ন কি সত্যি হল কি না, তা জানা যাবে এ পর্বে এসে। ‘তানিশা’ চরিত্রে মাহিয়া মাহিকে এবার আরও বেশি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। সিনেমায় খলচরিত্রে থাকছেন তারিক আনাম।
এলএ/পিআর