সুন্দর চোখের দশ অভিনেত্রী
নারীর চোখের প্রেমে পড়েন নি এমন পুরুষ খুঁজে পাওয়া দুস্কর। নারীর চোখের প্রেমে মজে কত কত সাহিত্য গান কবিতা রচিত হলো তা একটু বই পত্তর ঘাঁটাঘাটি করলেই খুজে পাওয়া যায়।
আজ জানবো বিশ্বের দশজন মোহনীয় নয়নের অধিকারী তারকার কথা। যারা অভিনয়ের পাশাপাশি ভক্তদের মোহাবিষ্ট করে রেখেছেন এক জোড়া অপূর্ব চোখের জাদুতে।
ঐশ্বরিয়া রাই : এই ভারতীয় অভিনেত্রী অভিনয় জীবন শুরু করেন মডেলিং এর হাত ধরে। সেই ধারাবাহিকতায় ১৯৯৪ সালের মিস বিশ্বসুন্দরীর খেতাব জিতে নেন এই অপূর্ব সুন্দরী অভিনেত্রী। এছাড়াও ২০০৪ সালের টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বিশ্বের ১০০জন ক্ষমতা সম্পন্ন নারীর তালিকায় ও ছিলো এই বলিউড সুন্দরীর নাম। বলা হয়ে থাকে, এশিয়ার সুন্দর চোখের নারীদের প্রতীক ঐশ্বরিয়া রাই।
এঞ্জেলিনা জোলি : আমেরিকান এই অভিনেত্রী এবং পরিচালকের চোখ সম্বন্ধে বলতে গেলে লেখা শেষ হওয়ার কথা। হরিণের মতো টানা টানা চোখের জন্যে বেশ সুনাম রয়েছে তার। জোলির শুভাকাঙ্খীদের মতে তার চোখ এবং মোহনীয়তা চেহারাকে দিয়েছে ভিন্ন মাত্রা দিয়েছে। অবশ্য এই অভিনেত্রী তার নিজ যোগ্যতায় গোল্ডেন গ্লোব, একাডেমী এওয়্যার্ড এবং দুইবার সেরাটিভি স্ক্রিন এওয়ার্ড জিতে নিয়েছেন।
ক্রিষ্টেন ষ্ট্রুয়ার্ট : টোয়লাইট সাগা খ্যাত এই নায়িকার চোখকে বলা হয় সবচে অর্থবোধক এবং রহস্যময় চোখ। নিজের অভিনীত চরিত্র বেলা সোয়ান নামেই খ্যাত এই মোহনীয় চোখের অধিকারী সুন্দরী।
এলিজাবেথ টেইলর : ব্যর্থতা দিয়ে ক্যারিয়ারটা শুরু করেছিলেন। পরে অবশ্য একেবারে পাকা অভিনেত্রীর মত হলিউডের সোনালি যুগ মাতিয়ে রাখেন এই সুন্দরী। তার ‘নীল নয়নের’ খেতাব ছিলো দুনিয়া জোড়া। আকাশি রঙ-এর চোখ দিয়ে ছুঁয়ে গেছেন সবার মন।
অড্রে হেপবার্ন : অড্রে হেপবার্ন ছিলেন ব্রিটিশ অভিনেত্রী এবং একজন মানবধিকার কর্মী। অড্রের চোখও ছিলো অনিন্দ্য সুন্দর। অভিনেত্রী হিসেবে তিনি সিনেমা এবং ফ্যাশনে অবদান রাখায় জিতেছিলেন অস্কার পুরস্কার।
গিয়াদা ডি লরেন্টস : পুরোনাম গিয়েদা পামেলা ডি লরেন্টস। তিনি একাধারে লেখক, ইতালিয়ান এবং আমেরিকান শেফ এবং টিভি পার্সোনালিটি। তার চোখের সুনাম ও ছিলো বেশ। চোখের সৌন্দর্য আর সরু ঠোটের জন্য খ্যাতি ছিলো এই অভিনেত্রীর।
ক্রিষ্টেন লরা : তার মোহনীয় চোখের কারনে কুঁড়িয়েছেন অনেক সুনাম। ক্যারিয়ায়র জীবনে একইসাথে টিভি অনুষ্ঠানের প্রযোজনা ও উপস্থাপনা করেছেন। তার চোখের মোহনীয় দৃষ্টি আজও ভক্তদের হৃদয়ে মোচড় দেয়।
সেলিনা জ্যাটলি : বলা হয় বলিউড জগতে সেলিনা জেটলি হলো সবচেয়ে আবেদনময়ী তারকা। ২০০১ সালে ফেমিনা মিস ইন্ডিয়ান এওয়ারর্ড জিতে নিয়ে সামর্থ্যের প্রমাণ দেন সেলিনা। তার চোখকে কাশ্মিরি অঞ্চলের মানুষের চোখের সাথে তুলনা করা হয়।
মিলা জোভোভিক : আমেরিকান এই অভিনেত্রী একাধারে মডেল, গায়িকা এবং ফ্যাশন ডিজাইনার। তাকে ‘রিগেইনিং কুইন’ হিসেবে সম্বোধন করা হতো। তার চোখও ছিলো অপূর্ব!
শার্লিজ থেরন : এই দক্ষিন আফ্রিকান সুন্দরী চোখকে বলা হয় ‘মোষ্ট ষ্টানিং’ চোখ। ৯০ এর দশকে আমেরিকায় অভিনেত্রী হিসেব ক্যারিয়ার জীবন শুরু করেন তিনি। ‘মনস্টার’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্যে অস্কার জিতেছেন এই গুণী অভিনেত্রী।
এলএ/পিআর