বিয়ে করছেন না শাহিদ কাপুর


প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৪ মার্চ ২০১৫

বিয়ে করছেন বলিউড তারকা শাহিদ কাপুর। গত দুই দিন ধরে এ বিষয়টি ছিলো বলি পাড়ার আলোচিত খবর। কেউ কেউ শাহিদের প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুরের অনুভূতিও প্রকাশ করতে শুরু করেছিলেন। কিন্তু হৈ চৈ-এর সবখানে ঢেলে দিলেন খোদ বিয়ের কন্যে!

দিল্লির ছাত্রী মীরা রাজপুত এক ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, শাহিদের সাথে বিয়ে হচ্ছে না তার। তাকে ঘিরে শাহিদের যে বিয়ের খবর সেটা নিতান্তই গুজব।

জানা গিয়েছিল মীরাকে বিয়ে করতে চলেছেন শাহিদ। জানুয়ারিতে নাকি হয়ে গিয়েছে বাগদান পর্ব। আর কয়েক ঘণ্টা পরই জানা গেল খবর একেবারেই ভুল। মীরার সঙ্গে এনগেজমেন্ট হয়নি শাহিদের। এমনকি, আপাতত বিয়ের কোনও পরিকল্পনাও নেই তার।

এর আগে করিনা কপূরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে দুজনেই মিডিয়ার সামনে খোলাখুলি কথা বলেছেন। প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালন বা সম্প্রতি সোনাক্ষি সিনহার সঙ্গেও শাহিদকে নিয়ে উঠেছে গুজব। কফি উইথ করণ শোতে এসে শাহিদ জানিয়েছিলেন আর কোনও বলিউড অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়াতে চান না তিনি। সেই কারণেই মীরার সঙ্গে তার এনগেজমেন্টের গুজব সত্যি ভেবে নিয়েছিলেন অনেকেই।

গতকালই মীরা রাজপুত জানিয়ে দেন শাহিদের সঙ্গে এনগেজমেন্ট হয়নি তার।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।