ক্যাটরিনা নিখোঁজে বলিউডে আতঙ্ক!
হঠাৎ করেই সোমবার সকাল থেকে নিঁখোজ ক্যাট! কোথায় আছেন বা কোথায় গেছেন তা কেউ-ই বলতে পারছেন না। হঠাৎ করেই এই বলিউড সেনসেশনের উধাও হয়ে যাওয়াটা রহস্যজনক। ক্যাটরিনা কাইফ এবং তার ম্যানেজার- কারো মোবাইলেই সংযোগ দেয়া যাচ্ছেনা!
এতটা সময় পেরিয়ে যাওয়ায় নিখোঁজ ক্যাটরিনাকে নিয়ে এখন আতঙ্ক ছড়াতে শুরু করেছে বি টাউনে।
ক্যাটের বন্ধুদের বরাত দিয়ে জানা যায় যে ‘কয়েকদিন যাবত ই নাকি গুগল ম্যাপে ক্যাট মহারাষ্ট্রের একটি লোকেশন খুঁজছিলেন। তিনি গোপন কোথাও ভ্রমণের পরিকল্পনা করেছিলেন কিন্তু কোথায় তা জানা যায়নি। আর সেটাও হবু বর রনবীর কাপুরকে ছাড়া কেন, সেটাও আন্দাজ করা যায়নি।
অন্যদিকে প্রকাশ দালভি (ছদ্মনাম) নামে একজন ক্যাটরিনাকে দেখেছেন দাবি করে বলেন, ‘মহারাষ্ট্রের রত্নগিরি শহরের সাগর যাদব নামের একজন ব্যক্তির সঙ্গে ক্যাটরিনাকে কথা বলতে দেখেছি আমি। কীভাবে রত্নগিরি যেতে হয় তা জানতে চাচ্ছিলেন ক্যাটরিনা। কিন্তু আমি নিশ্চিত নই, কেন তিনি রত্নগিরি যেতে চাচ্ছিলেন।’
ক্যাটরিনার এভাবে হঠাৎ করে হাওয়া হয়ে যাওয়ায় ভাবনায় পড়েছেন তার কাছের মানুষেরা। কোনো দুর্ঘটনা ঘটবার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। বাধ্য হয়েই কয়েকটি তদন্ত সংস্থা ক্যাটরিনা ও তার ম্যানেজারের সেল ট্র্যাক করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত এ নিঁখোজ রহস্যের কোন কূল কিনারা করতে পারেনি।
এদিকে ভারতীয় তদন্তসংস্থা ব্যাপার টি নিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন এবং একি সাথে কোন উড়ো খবরে কান না দেয়ার আহ্বান জানান!
এলএ/পিআর