কাটুস কুটুস নিয়ে ফিরছেন দীপু নাম্বার টু’র তারেক


প্রকাশিত: ০৮:১৯ এএম, ২৫ মার্চ ২০১৫

মুহাম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে ১৯৯৬ সালে নির্মিত হয়েছিলো কালজয়ী চলচ্চিত্র ‘দীপু নাম্বার টু’। শিশুতোষ এই চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন মোরশেদুল ইসলাম।

ছবিটিতে দুষ্টু ছেলে তারেক চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন শুভাশীষ রায়। উনিশ বছর পরে শুভাশীষ আবার চলচ্চিত্রে আসছেন, তবে পরিচালক হিসেবে।

সম্প্রতি শুভাশীষ একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। ছবির নাম ‘কাটুস কুটুস’। ছবির মূল গল্প তারই তবে গল্প বিন্যস্ত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সুস্মিন আফসানা।

ছবিটি আগামী পহেলা বৈশাখে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিলনায়তনসহ জেলায় জেলায় টাউন হলে স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। বৈশাখ মাসজুড়ে এটি প্রদর্শনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।

শুভাশীষ রায়ের নিজস্ব প্রযোজনা সংস্থা একমাত্রা এন্টারপ্রেনার্স ও লেকশোর হোটেলের চেয়ারম্যান শামসুল হক ‘কাটুস কুটুস’ প্রযোজনা করেছেন।

৭০ মিনিটের এ ছবিতে অভিনয় করেছেন লাক্স তারকা পিয়া বিপাশা। পিয়ার বিপরীতে অভিনয় করছেন মনোজ।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।