অভিজিৎ হত্যার প্রতিবাদে ওপার বাংলায় নাটক


প্রকাশিত: ১২:০০ পিএম, ৩০ মার্চ ২০১৫

বাংলাদেশি বিজ্ঞান লেখক ড. অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে কলকাতার রবীন্দ্রনগর নাট্যয়ুধ ‘পাঁক’ নামে একটি নাটক মঞ্চায়ন করেছে।

এর রচনা ও নির্দেশনা দিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের জুনিয়ার রিসার্চ ফেলো দানী কর্মকার। মথুরাপুর মুক্ত নাট্য উৎসবে রোববার নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়।

এ প্রসঙ্গে নির্দেশক দানী কর্মকার ফেসবুকে জাগোনিউজকে জানান, ‘অভিজিতের মতো একজন মেধাবী মানুষের এমন মৃত্যু কোনোদিন মেনে নেয়ার নয়। এই হত্যার প্রতিবাদ জানাতেই আমরা পাক নাটকটি মঞ্চে এনেছি। দর্শকরাও ভালো সাড়া দিয়েছেন।’

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।